প্রচ্ছদ

প্রচ্ছদ
Showing posts with label তীর্থঙ্কর মৈত্র. Show all posts
Showing posts with label তীর্থঙ্কর মৈত্র. Show all posts

তীর্থঙ্কর মৈত্র

 

অক্টোবর চলে যায় 

তীর্থঙ্কর মৈত্র 

 

অক্টোবরের এক রাত, পাহাড় মাচার গান 

শেষে ডিজের যন্ত্রণা থেকে  অব্যাহতি পেয়ে পাড়া 

সামান্য শীতের কাছে চাঁদ আর কুয়াশায় মিশে 

শান্তির আমেজে আছে, নেই যেন তার কোন তাড়া! 

খেতের ধানের গায়ে তারাদের আলো নামে-- 

দুরে হৈচৈ করে কারা ! মদের নেশার ঝোঁকে 

পাড়ার কজন যুবা?--কুকুরের ডাক নেই কোন। 

মাঠের কাছেতে গিয়ে, কালভার্টে দাঁড়ানো 

কি হবে আর? ভাবি বসে..পশ্চিমের দিকে যায় চাঁদ-- 

মনে হয় শান্তি আছে এখনও গ্রামের রাতে

পাট পচা জলে চাঁদ নিজ প্রতিবিম্বে দেয় উঁকি

কোথাও নিস্তব্ধ ঝোপ, যশুরে লতার গায়ে এসে

কুয়াশা ও জ্যোৎস্নার সাদা ওড়নাটি ধীরে নামে

আর যাবে অক্টোবর, আসে নভেম্বর গ্রামে। 

•••


স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai