প্রচ্ছদ

প্রচ্ছদ
Showing posts with label জারা সোমা. Show all posts
Showing posts with label জারা সোমা. Show all posts

জারা সোমা

 

ফলক

জারা সোমা

 

জীবনের দগ্ধীভূত দাগ আঁকতে আঁকতে

  একদিন ঠিক ছুঁয়ে ফেলব শিখর

প্রতারক পাখির ভাঙা ডানায় লিখব প্রতিবাদ 

 

সারবদ্ধ স্তাবক হেঁটে যায় পথঘাটে

মতবাদ পীড়িত গোধূলির প্রবচন শুনিয়ে

হাওয়ার মুখ করে নেব অনুকূলে 

 

নষ্ট বাগান যখন সংবর্ধনা দেয় বিকৃতমনাকে

বিষাদ-দায়বদ্ধতা-প্রতিকার পক্ষঘাতগ্রস্ত ব্যাধি 

 বরং মহিমান্বিত বাহারি  পাগড়িতে 

 সজ্জিত হয়  রহস্যময় পালক

ফুটপাতের হন্তারক ফলকে কখনো লেখা হয়না 

আপোষ সহবাসের দলিল দস্তাবেজ

সব শিরদাঁড়া আজও বিক্রিত নয়।।

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai