প্রচ্ছদ

প্রচ্ছদ
Showing posts with label ঊশ্রী মন্ডল. Show all posts
Showing posts with label ঊশ্রী মন্ডল. Show all posts

ঊশ্রী মন্ডল

 

ঊশ্রী মন্ডলের কবিতা--

 

নিঃস্বার্থ ভালোবাসা

 

দীর্ঘ দগ্ধ দুপুরের মতো.. 

এই মনও দীর্ঘ সময় ধরে তাপিত হয়ে চলেছে

হে জলেভরা বর্ষারানী, তুমি এসেছো জানি ;

ঝরে পরার আশ্বাসবাণী নিয়ে  l

তবুও কেন এই মন বৃষ্টির ধারার মতো... 

নিঃশব্দে কেঁদে বেড়ায়  ll

 

তপ্ত দিনের প্রখর যৌবনে...

খেত খলিহান নদী নালা জ্বলে পুড়ে মরে

নিরপরাধের হাহাকারে ধরণীর হৃদয় বিষন্নতায় ভরে

সমাপ্ত হোক এই নিষ্ঠুরতা  l

শান্ত স্নিগ্ধ হয়ে বর্ষাও প্রতিশ্রুতির বাণী ..  

ভরে উঠুক তোমারই অনুকম্পায়  ll 

 

সারাদিনে নিজেকে নিঃশেষ করে... 

ক্লান্তি শেষে শ্রান্ত দিনমনি চলে নিজের দেশে

শেষ রক্তিমআলোকে অরুনকে ধারণ করে ঐ তটিনী লালে লাল হয় লজ্জায় l

মুখলুকায় তরঙ্গের মেখলায় ,আসছে সন্ধ্যারানি...

হরিবে প্রখরতা ভরবে স্নিগ্ধতায়  ll

 

 

সখা আমি আর তুমি...

হাতে হাত রেখে চলে যাই ঐ সুদূরে

জনমানব পূর্ণ স্থান ছেড়ে কোলাহল শূন্য বনাঞ্চলে

এসো আমরা গড়ে তুলি

প্রণয়পূর্ণ স্বর্গীয় স্বর্গ নিঃস্বার্থ ভালোবাসায়  |

মুক্তি পাবো আশা যাওয়ার পরিক্রমায়  ll

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai